ঢাকাThursday , 24 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কোস্ট গার্ডের অভিযানে ইয়বাসহ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 24 February 2022, 21:45

গাবুরা (শ্যামনগর) প্রতিনিধি : বাংলাদেশ কোস্টগার্ডের অভিযানে ১০৫ পিস ইয়াবাসহ আলমগীর হোসেন নামের এক মাদক ব্যাবসায়ীকে আটক করা হয়েছে। আটক আলমগীর গাবুরা ইউনিয়নের চাঁদনীমুখা গ্রামের মৃত জাফর গাজীর ছোট ছেলে এবং ওই ইউনিয়নের ৬নং ওয়ার্ডের সাবেক মেম্বার মাস্টার আব্দুল রহিমের ছোট ভাই। বুধবার (২৩ ফেব্রæয়ারি) সন্ধ্যায় কয়রার গোলখালী এলাকায় অভিযান চালিয়ে ইয়বাসহ তাকে আটক করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এম মামুনুর রহমান আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ‘কোস্ট গার্ড পশ্চিম জোনের আওতাভুক্ত এলাকা সমূহে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জননিরাপত্তার পাশাপাশি দস্যু দমন, অবৈধ অনুপ্রবেশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত আছে। তিনি আরো জানান, ‘ইয়বাসহ আটক হওয়া আলমগীরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে জব্দকৃত আলামতসহ কয়রা থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *