ঢাকাWednesday , 23 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 23 February 2022, 21:49

নিজস্ব প্রতিনিধি: মোটরসাইকেল চোরচক্রের ২ সদস্যকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার (২৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ৯ টার দিকে কালিগঞ্জ উপজেলার নলতা এলাকায়।
আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের দলিল উদ্দিনের ছেলে আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের সদস্য শাহিন আলম( ৩৫)এবং দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর গ্রামের খলিলের ছেলে শফিকুল ইসলাম (২২)।

থানার উপ-পরিদর্শক মনির তরফদা জানান, চোরচক্রের সদস্য শাহিন আলম এবং শফিকুল ইসলাম নলতা এলাকায় মোটরসাইকেল চুরি করার উদ্দেশ্যে ঘোরাফেরা করছিল।
ওই সময় স্থানীয় রমজান আলী নামে এক ব্যক্তি তাদেরকে ধরে ফেলে। এরপর জনতা গণপিটুনি দিয়ে স্থানীয় চেয়ারম্যান আজিজুর রহমানের অফিসে হাজির করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনকে করে থানায় নিয়ে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *