ঢাকাTuesday , 22 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে রাষ্ট্রীয় মর্যাদায় বীরমুক্তিযোদ্ধা অংশুমান বর্মনের শেষকৃত্য সম্পন্ন


February 22, 2022 10:30 pm
Link Copied!

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে অবসরপ্রাপ্ত সেনা সদস্য বীরমুক্তিযোদ্ধা অংশুমান বর্মন (৭৫) পরলোক গমন করেছেন। সোমবার দিবাগত রাত ১২ টার দিকে বার্ধক্যজনিত কারণে নিজবাড়িতে মৃত্যুবরণ করেন। মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বেলা ১২ টার দিকে বীরমুক্তিযোদ্ধা অংশুমান বর্মনকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়।
এসময় উপজেলা কমিশনার (ভূমি) রোকনুজ্জামান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল হাকিম, রতনপুর ইউনিয়ন ডেপুটি কমান্ডার এশার আলী উপস্থিত ছিলেন। পরবর্তীতে বেলা ৩ টার দিকে বাংলাদেশ সেনা বাহিনীর পক্ষথেকে তাকে গার্ড অব অনার প্রদান শেষ শেষকৃত্য সম্পন্ন হয়।

বীরমুক্তিযোদ্ধা অংশুমান বর্মন উপজেলার রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের অনিল কুমার বর্মনের ছেলে। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ড কালিগঞ্জ ইউনিটের পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও তার আত্মার শান্তি কামনা করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।