ঢাকাTuesday , 22 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে আলোচনা সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 22 February 2022, 22:10

নিজস্ব প্রতিনিধি: অমর একুশে ফেব্রæয়ারি ২০২২ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের উদ্যোগে প্রভাত ফেরি, র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার(২১ ফেব্রæয়ারি) সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের হল রুমে নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. আব্দুল মালেক গাজী’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সেলিমুল ইসলাম, সহকারী শিক্ষক মো. সিরাজুল ইসলাম, তৈয়েবুর রহমান, কবীর হোসেন ও দেবব্রত কুমার মন্ডল প্রমুখ।

এর আগে অমর ২১এর প্রথম প্রহরে সাতক্ষীরা কেন্দ্রীয় শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন, সকালে প্রভাত ফেরি, বিদ্যালয়ের শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন ও র‌্যালি অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে বিভিন্ন ইভেন্টের প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। ভাষা শহিদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়াও সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের লেখা ও চিত্রাংকন নিয়ে শেখ রাসেল দেয়ালিকা স্থাপন করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. আখতারুজ্জামান। এসময় বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক নাজমুল লায়লা বিথী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *