ঢাকাSunday , 20 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরাবাসীর জন্য সুবিধা বাড়াল ইউএসবাংলা এয়ারলাইন্স

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 20 February 2022, 23:23

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রী চলাচলের জন্য মাইক্রোবাস চালু করা হয়েছে। এতে সাতক্ষীরা-যশোর বিমানবন্দর পর্যন্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীরা এই পরিবহণ সেবা পাবেন। এর মধ্য দিয়ে যাত্রীদের দূর হবে দুর্ভোগ। রোববার (২০ ফেব্রæয়ারি) দুপুর সাড়ে ১২ টায় সাতক্ষীরা প্রেসক্লাবে আব্দুল মোতালেব মিলনায়তনে এ উপলক্ষ্যে প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়। ব্রিফিংয়ে সাংবাদিকদের কাছে সাতক্ষীরাবাসীর জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীসেবার বিষয়ে অবহিত করেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের খুলনা বিভাগীয় ম্যানেজার সুজন আহমেদ।

ঢাকাপোস্টের সাতক্ষীরা প্রতিনিধি আকরামুল ইসলামের পরিচালনায় মতবিনিময়কালে বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী, সহ সভাপতি হাবিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাতক্ষীরার অল সিজন ট্রাভেল সাপোর্টের পরিচালক শেখ এজাজ আহমেদ স্বপন। সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি মমতাজ আহম্মেদ বাপ্পী বলেন, সাতক্ষীরার বহু মানুষ ইউএস বাংলা এয়ারলাইন্সের মাধ্যমে ঢাকাসহ সারাদেশের বিভিন্নস্থানে যাতায়াত করেন। তবে এতদিনে ভোগান্তির পোহাতে হয়েছে। যশোর থেকে টিকিট কাঁটার পর সাতক্ষীরা থেকে বিকল্প মাধ্যমে যশোর এয়ারপোর্টে পৌঁছাতে হতো। তবে ইউএস বাংলা গ্রæপের মাইক্রোবাসযোগে যাত্রীদের সাতক্ষীরা থেকে যশোর নিয়ে যাওয়া হবে, দুর্ভোগও দূর হবে।

এটি খুব আনন্দের সংবাদ। আশাকরি সাতক্ষীরার মানুষ এর সুফল পাবেন। মতবিনিময়কালে উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির প্রতিনিধি আসাদুজ্জামান, বাংলাদেশ প্রতিদিনের মনিরুল ইসলাম মনি, সাংবাদিক শহিদুল ইসলাম, আব্দুল আলিম, এস.এম রেজাউল ইসলাম, মনিরুজ্জামান তুহিন, অ্যাড. দিলীপ কুমার দে, চেম্বার অব কমার্সের পরিচালক আব্দুল্লাহ্ আল মামুন, ম্যাপ বাংলাদেশের পরিচালক টিকেট বিক্রেতা মেহেদী হাসান রনিসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সোমবার (২১ ফেব্রæয়ারি) থেকে প্রতিদিন সকাল সাড়ে ৭টায় সাতক্ষীরা ভারতীয় ভিসা অফিস ইটাগাছা থেকে মাইক্রোবাস ছেড়ে যাবে ১০টার ফ্লাইটের উদ্দেশ্যে। সন্ধ্যা ৭টা ফ্লাইট ধরার জন্য একইস্থান থেকে বিকেল ৪.১৫ মিনিটে মাইক্রোবাসটি রওনা হবে যশোর। এছাড়া ঢাকা থেকে যেসব যাত্রীরা ফিরবেন তারা মাইক্রোবাসযোগে সাতক্ষীরা ফিরতে পারবেন। প্রত্যেক যাত্রীদের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩৫০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *