ঢাকাSaturday , 19 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 February 2022, 21:59

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জে পুলিশের অভিযানে ৪৩ বোতল ফেনসিডিল, ১ টি মোটরসাইকেলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, খুলনা খালিশপুর এলাকার দক্ষিণ কাশিপুর এলাকার আশরাফ চৌধুরির ছেলে জয়নুদ্দিন চৌধুরি (৪৫), কালিগঞ্জের নলতা ইউনিয়নের সেহারা এলাকার রহিম গাজীর ছেলে সিদ্দিক গাজী (৫০) এবং তার স্ত্রী মমতাজ বেগম (৪৫)।

থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০ টার দিকে সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৪৩ বোতল ফেনসিডিল, একটি মোটরসাইকেলসহ জয়নুদ্দিন চৌধুরিকে আটক করা হয়।

পরবর্তীতে তার স্বীকারোক্তি অনুযায়ী সিদ্দিক গাজী ও তার স্ত্রী মমতাজকে আটক করা হয়। শনিবার (১৯ ফেব্রæয়ারি) আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *