ঢাকাSaturday , 19 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্রীউলায় কালভার্টের উদ্বোধন : উপকৃত হবে ৪ গ্রামের মানুষ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 February 2022, 21:40

কামাল হোসেন, শ্রীউলা প্রতিনিধি : জলাবদ্ধতা নিরসনে এলাকা বাসীর অর্থায়নে নির্মিত হয়েছে আশাশুনির শ্রীউলা ইউনিয়নের লাঙ্গলদাড়িয়া গ্রামের গুরুত্বপূর্ণ একটি কালভার্ট। এটি নির্মাণ হওয়ায় বর্ষা মৌসুমে সংশ্লিষ্ট ৪ গ্রামের কয়েক হাজার মানুষ জলাবদ্ধতার হাত থেকে রক্ষা পাবে।
শনিবার সকালে লাঙ্গলদাড়িয়া গ্রামের দক্ষিণ সীমানায় কলিমাখালি ¯øুইস গেটের আউট ড্রেনের সাথে সংযুক্ত করা নবনির্মিত এ কালভার্টের শুভ উদ্বোধন করেন ০৭ নং শ্রীউলা ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক দীপংকর বাছাড় দীপু।

সংশ্লিষ্ট নাসিমাবাদ, বালিয়াখালি, লাঙ্গলদাড়িয়া ও কলিমাখালি (আংশিক) গ্রামের জলাবদ্ধতা নিরসনে এলাকার ছোট বড় চিংড়ি ব্যবসায়ীদের অর্থায়নে আনুমানিক দেড় লক্ষ টাকার বিনিময়ে এ কালভার্টি নির্মাণ করা হয়েছে। গত ১ জানুয়ারি থেকে শুরু হয়ে ১৯ ফেব্রুয়ারি কালভার্টির নির্মাণ কাজ শেষ হয়। এ এলাকায় প্রায় দুই হাজারেরও বেশি জনগণের বসবাস। এর আগে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা না থাকায় বর্ষা মৌসুমে অতিবৃষ্টির ফলে সমস্ত রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতো। এতে যাতায়াত ও স্কুলগামী ছাত্র-ছাএীদেরকে স্কুলে যেতে খুবই সমস্যার ভিতরে পড়তে হয়েছে। কালভার্টটি নির্মাণ হওয়ায় এসব এলাকার মানুষ খুব উপকৃত হবে।

ইউপি চেয়ারম্যান বলেন- এই কালভার্টটি হওয়ায় আর সাধারণ মানুষকে যাতায়াতের জন্য কষ্ট করতে হবে না, স্কুলগামী ছোট বাচ্চাদেরও স্কুল যাওয়ার জন্য খুব সুবিধা হবে। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা আলাউদ্দিন লাকী, সেচ্ছাসেবকলীগ নেতা মুকুল হোসেন নব-নির্বাচিত মেম্বর আব্দুর রাজ্জাক, নজরুল ইসলাম বাচ্চু,আবু হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *