ঢাকাSaturday , 19 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে জরায়ূ ও স্তন ক্যান্সার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 February 2022, 21:38

আহসান উল্লাহ বাবলু, আশাশুনি প্রতিনিধিঃ আশাশুনিতে কমিউনিটি ক্লিনিকের সাপোর্ট গ্রæপের সদস্য কিশোর কিশোরীদের অংশগ্রহণে “জরায়ু ও স্তন ক্যান্সার” বিষয়ক এক দিনের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দিনব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের আয়োজনে সকালে প্রশিক্ষণ কর্মশালার শুভ উদ্বোধন করেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।

বিভিন্ন ইউনিয়নের ৩০জন কিশোর-কিশোরীর অংশগ্রহণে কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন, আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ সাবরিন মুরসাল ও সিভিল সার্জন অফিসের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোছাঃ শাহিনুর খাতুন। সহকারী স্বাস্থ্য পরিদর্শক (ভারপ্রাপ্ত) মোক্তারুজ্জামান স্বপনের সঞ্চালনায় কর্মশালায় প্রোজেক্টরে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন, সিভিল সার্জন অফিসের হেলথ এডুকেটর তাপস কুমার সরকার ও অডিও ভিউজুয়্যাল অপারেটর ধীরেন্দ্রনাথ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *