ঢাকাSaturday , 19 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা থ্রি-হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির বার্ষিক সাধারণ সভা ও বনভোজন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 19 February 2022, 21:19

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির বার্ষিক সাধারণ সভা ২০২২ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ ফেব্রæয়ারি) দুপুরে শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টার লেকভিউ’তে সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির প্রধান উপদেষ্টা যুবনেতা অ্যাডভোকেট শেখ তামিম আহমেদ সোহাগ’র সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির আহŸায়ক মো. মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে সকল অতিথিদেরকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, কুলিয়া ইউপি চেয়ারম্যান মো. আসাদুল হক, ঘোনা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের, এড. শেখ সিরাজুল ইসলাম, সাতক্ষীরা জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন শাহীন, পৌর শ্রমিক লীগের সভাপতি মো. জোহর আলী, সাধারণ সম্পাদক মো. রমজান আলী, সদর উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব জাহিদ খান, সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির সাবেক সভাপতি মো. ইউনুছ আলী, সাবেক সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন, সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম বাবু, সিনিয়র সদস্য তরিকুল ইসলাম, সদস্য রবিউল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির যুগ্ম আহŸায়ক আব্দুল গফফার, জয়নাল আবেদীন, মেহেদী হাসান নীলতাপ, রবিউল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির বার্ষিক সাধারণ সভায় সংগঠনের ৫/৬ জন মৃত সদস্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয় এবং আগামীতে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।

আলোচনা সভা শেষে বনভোজনের খাওয়া এবং সব শেষে মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এসময় সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা থ্রি- হুইলার, মাহেন্দ্র মালিক ও চালক সমিতির উপদেষ্টা ও সাবেক জেলা সৈনিক লীগের সভাপতি মাহমুদ আলী সুমন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *