ছাত্র নেতা সুমনের অকাল মৃত্যুতে জেলা ছাত্র সমাজের শোক
প্রেস বিজ্ঞপ্তি : জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রোকনুজ্জামান সুমন মৃত্যুবরণ করেছেন (ইন্না…রাজিউন)। মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারি) রাত ১১টার দিকে রোকনুজ্জামান সুমন তার মৎস্য ঘেরে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
রোকনুজ্জামান সুমন সাতক্ষীরা সদরের ৯নং ব্রক্ষরাজপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মো. ইছাহক সরদারের ছোট পুত্র। বুধবার মরহুমের জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন তার করা হয়েছে। এদিকে তার অকাল মৃত্যুতে বিদেহী আতœার শান্তি কামনা করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় ছাত্র সমাজ সাতক্ষীরা জেলা সহ জেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

Leave a Reply