ঢাকাFriday , 18 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

রং শ্রমিক কল্যাণ সংগঠনের শ্রমিক উৎসব

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 February 2022, 21:33

নিজস্ব প্রতিবেদক : কুখরালী রং শ্রমিক কল্যাণ সংগঠনের শ্রমিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ১৮ ফেব্রæয়ারি) সাতক্ষীরা সদরের কুখরালী আমতলায় কুখরালী রং শ্রমিক কল্যাণ সংগঠনের উদ্যোগে মোরগ লড়াই, গাছে ওঠা, হাড়ি ভাঙ্গা, হাঁস ধরা, ডাবা, কেরামবোডসহ বিভিন্ন ক্রিয়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। দিনব্যাপী প্রতিযোগিতা শেষে সন্ধায় কুখরালী আহম্মাদীয়া দাখিল মাদ্রাসার হল রুমে পুরস্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কুখরালী রং শ্রমিক কল্যাণ সমিতির সভাপতি মো. আবু ছাদেকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল হামিদের সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহজ্ব মো. নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রশিদ, আওয়ামী লীগ নেতা আবু আব্দুল্লাহ, কুখরালী রং শ্রমিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক, মো. রবিউল ইসলাম, কোষাধ্যক্ষ মো. আলমগীর হোসেন, দপ্তর সম্পাদক আবুল কালাম, ক্রিয়া সম্পাদক সাইদুল ইসলাম, হাফিজুল ইসলাম প্রমুখ। এ অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার সকল রঙের ডিলার ও হার্ডয়ার মালিকরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *