ঢাকাFriday , 18 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

অভিমান করে ঘরছাড়া কুলিয়ার দুই শিশু গোয়ালন্দে উদ্ধার

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 18 February 2022, 21:31

কুলিয়া (দেবহাটা) প্রতিনিধি : মায়ের ওপর অভিমান করে ঘরছাড়া দেবহাটার দুই শিশুকন্যা নিখোঁজের একদিন পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ থেকে উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারকৃত ১৩ বছর বয়সী শিশিুটি দেবহাটা উপজেলার উত্তর কুলিয়া গ্রামের মফিজুল ইসলামের মেয়ে এবং ৯ বছর বয়সী শিশুটি পাশ্ববর্তী কামরুল ইসলামের মেয়ে। বৃহষ্পতিবার রাতে দেবহাটা থানার ওসি শেখ ওবায়দুল্লাহ’র দিক নির্দেশনায় এসআই নূর মোহাম্মাদ মোস্তফা উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান শনাক্তের পর রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানা পুলিশের সহায়তায় ঢাকাগামী একটি পরিবহন থেকে ওই দুই শিশুকন্যাকে উদ্ধার করেন।

পুলিশ জানায়, পারিবারিক খুটিনাটি বিষয় নিয়ে মায়ের সাথে ঝগড়া হয় মফিজুলের শিশুকন্যার। একপর্যায়ে মায়ের ওপর অভিমান করে সে ঘর ছাড়ার সিদ্ধান্ত নেয়। বুধবার প্রতিবেশি কামরুল ইসলামের শিশুকন্যাকে নিয়ে সে বাড়ি ছেড়ে চলে যায়।

তাদেরকে খোঁজাখুজি করে না পেয়ে বৃহষ্পতিবার সকালে শিশুটির বাবা মফিজুল ইসলাম দেবহাটা থানায় একটি নিখোঁজ সংক্রান্ত সাধারণ ডায়েরি (জিডি) করেন। এরপর তাদের উদ্ধারে নামেন এসআই নূর মোহাম্মাদ মোস্তফা। দিনভর তদন্ত ও উন্নত তথ্য প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে নিখোঁজ দুই শিশু ঢাকা অভিমূখে যাচ্ছে বলে নিশ্চিত হয় পুলিশ। একপর্যায়ে ওই রাতেই তাদের বহনকারী পরিবহনটি রাজবাড়ী জেলার গোয়ালন্দে পৌঁছালে সেখানকার থানা পুলিশের সহায়তায় পরিবহনটি থেকে ওই দুই শিশু কন্যাকে উদ্ধার করে পুলিশ।

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ বলেন, দুই শিশু নিখোঁজ হয়েছে মর্মে তাদের পরিবারের পক্ষ থেকে জিডি করা হলে তদন্ত ও উন্নত প্রযুক্তির ব্যবহার করে তাদেরকে উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে উদ্ধারকৃতদের তাদের পরিবারের জিম্মায় স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলেও জানান ওসি। এদিকে নিখোঁজের এক দিনের মধ্যেই ওই শিশুদের উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ায় দেবহাটা থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *