সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৮ ফেব্রæয়ারি) সকাল ১০টায় শহরতলির গোপীনাথপুর খ্রিস্টান পল্লীতে এ চার্চের উদ্বোধন করা হয়। আয়োজিত উদ্বোধনি অনুষ্ঠানে গোপীনাথপুর সেন্ট লরেন্স ক্যাথলিক চার্চ কমিটির সভাপতি স্বপন বৈরাগীর সভাপতিত্বে খুলনা ধর্ম প্রদেশের বিশপ জেমস রমেন বৈরাগী প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও পায়রা উড়িয়ে নতুন এ চার্চের উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা ধর্মপল্লীর পালক পুরোহিত লরেন্স ভ্যালোন্তি এস.এক্স, ঋষিল্পীর পরিচালক ভিনসেন্টজো ফালকনে, পরিচালিকা লাউরা মিলানো, সাতক্ষীরা ধর্মপল্লীর সহকারী পালক পুরোহিত রিপন সরদার, ইউপি সদস্য মো: মনিরুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সুব্রত হালদার। অনুষ্ঠানে আশীর্বাদ ও খ্রিস্ট যজ্ঞের পরে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান ও কেক কাঁটার মধ্য দিয়ে উদ্বোধনি অনুষ্ঠান শেষ হয়।

Leave a Reply