ঢাকাWednesday , 10 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নগরঘাটায় ১০ টাকা কেজির চাল বিতরণ

admin ঢাকা
আপডেট: 10 October 2018, 01:13

ধানদিয়া প্রতিনিধি: ‘শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ,’ ‘শেখ হাসিনার অঙ্গিকার ১০ টাকা কেজি দরে চাল পাবে ৫০ লাখ দরিদ্র পরিবার’- এই স্লোগানকে সামনে রেখে বর্তমান সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় পাটকেলঘাটার নগরঘাটায় ১০ টাকা মূল্যে চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে নগরঘাটা ইউনিয়নে দ্বিতীয় পর্যায়ে হতদরিদ্রদের মাঝে এই চাল বিতরণ শুরু হয়।
চাল বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন ট্যাগ অফিসার দেবব্রত রায়।
এসময় উপস্থিত ছিলেন নগরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান লিপু, ইউপি সদস্য আব্দুল করিম, মনিরুল ইসলাম, বাবলুর রহমান, ইউনিয়ন কৃষকলীগের সভাপতি সহিদুল ইসলাম, ফেয়ার প্রাইজের ডিলার ও ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি নাঈম পারভেজ।
এ সময় খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় নগরঘাটা ইউনিয়নের ৪৫২টি হতদরিদ্র পরিবারের মাঝে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *