ঢাকাThursday , 17 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইউনানি ডাক্তারদের প্রশিক্ষণ কর্মশালা ও সম্মাননা প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 February 2022, 22:05

সাতক্ষীরায় ইউনানী চিকিৎসকদের ‘গুণগত মানসম্মত ঔষধি উদ্ভিদ, নিরাপদ ইউনানী ঔষধ উৎপাদনের প্রধান শর্ত’ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) দিন ব্যাপী সাতক্ষীরা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতি ও মেডিসিনাল প্লান্টস্ অ্যান্ড হারবাল প্রোডাক্ট বিজনেস প্রমোশন কাউন্সিল এই কর্মশালার আয়োজন করে।

কর্মশালায় বাংলাদেশ ইউনানী ঔষধ শিল্প সমিতির সভাপতি ড. সাঈদ আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ঔষধ প্রশাসনের তত্ত¡াবধায়ক মীর আবদুর রাজ্জাক।
হাকীম আমিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্যবস্থাপনা পরিচালক ইবনে হায়সাম ল্যাবরেটরীজ লিঃ মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল, সাধারণ সম্পাদক বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটির হাকিম মোঃ রেজাউল করিম, সহ-সভাপতি বাংলাদেশ ইউনারি ডক্টর’স সোসাইটি এবং ব্যবস্থাপনা পরিচালক, আশরাফুল ল্যাবরেটরীজ (প্রাঃ)লিঃ হাকিম মোঃ আশরাফুল ইসলাম লিটন, সহ-সভাপতি বাংলাদেশ ইউনানী ডক্টর’স সোসাইটি মুন্সি দারুল ইসলাম, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সম্পাদক ও প্রকাশক দৈনিক দৃষ্টিপাত জি এম নুর ইসলাম, জেলা সাংবাদিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির প্রমুখ।

মো. ফারুক হোসেনের স্বাগত বক্তব্যের মাধ্যমে দিনব্যাপী এই কর্মশালার শুভ সূচনা করা হয়।
প্রশিক্ষণ প্রদান করেন, ব্যবস্থাপনা পরিচালক টোটাল ন্যাশনাল কোম্পানির মুন্সি দারুল ইসলাম এতে জেলার শতাধিক ইউনানী চিকিৎসক অংশগ্রহণ করেন। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *