ঢাকাThursday , 17 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

২০১৭ সালে বাঙালের মোড়ে নাশকতায় ৩২ আসামির বিরুদ্ধে সাক্ষী দিলেন মামলার বাদি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 17 February 2022, 22:01

নিজস্ব প্রতিনিধি: ২০১৭ সালের ২৪ জুলাই বিকেলে সাতক্ষীরা শহরের বাঙালের মোড়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও নাশকতার অভিযোগে দায়েরকৃত মামলায় সাক্ষী শুরু হয়েছে। মামলার বাদি ইটাগাছা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বিল¬াল হোসেন বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতে সাক্ষ্য দেন।
মামলার বিবরণে জানা যায় ২০১৭ সালের ২৪ জুলাই বিকেল পৌনে চারটার দিকে শহরের বাঙালের মোড় থেকে চিত্তর মোড় পর্যন্ত রাস্তার মধ্যে জামায়াত, ছাত্রশিবির ও বিএনপির নেতা কর্মীরা সরকার উৎখাতের ষড়যন্ত্র হিসেবে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুঁটে এলে তাদের উপরও ককটেল ছুঁড়ে মারা হয়। হামলায় পুলিশ ছাড়াও সাধারণ মানুষও আহত হয়।

এ সময় পুলিশ কালিগঞ্জ ও সদর উপজেলার ২৭জন জামায়ত, শিবির ও বিএনপি নেতা কর্মীকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ইটাগাছা পুলিশ ফাঁড়ির তৎকালিন উপপরিদর্শক বিল¬াল গোসেন শেখ বাদি হয়ে গ্রেপ্তারকৃত ২৭জনসহ অজ্ঞাতনামা ৬৫ জনের নামে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩/১৬(২)/২৫(ঘ) তৎসহ ১৯০৮ সালের বিষ্ফোরক দ্রব্য আইনের ৩ ও ৪ ধারায় সদর থানায় একটি মামলা(জিআর-৫৪৮/১৭ সদর) দায়ের করেন।

মামলার তদন্তকারি কর্মকর্তা সদর থানার উপপরিদর্শক হারুন অর রশীদ ২০১৮ সালের ৩১ জানুয়ারি আদালতে ৩২ জনের নাম উলে¬খ করে পৃথক দু’টি অভিযোগপত্র দাখিল করেন। এরমধ্যে নাশকতা সম্পর্কিত অভিযোগপত্রটিতে ৩২ জন আসামির বিরুদ্ধে ২০২০ সালের ১৫ সেপ্টেম্বর অভিযোগ গঠণ করা হয়। মামলাটি বতর্মানে (এসটিসি ১৯৫/১৯) অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে বিচারনাধীন।

বৃহস্পতিবার মামলার বাদি সাক্ষ্য দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পিপি অ্যাড. ফাহিমুল হক কিসলু। তবে মূল মামলার বিষ্ফোরক দ্রব্যের অপর অভিযোগপত্রটি (এসটিসি ১৯৬/১৯) দ্রæত সাক্ষী হবে বলে জানান তিনি।
আসামীপক্ষে বাদিকে জেরা করেন অ্যাড. হাফিজুর রহমান (দেবহাটা), আবু বক্কর ছিদ্দিক ও অ্যাড. জিয়াউর রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *