ঢাকাWednesday , 16 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শপথ নিলেন আশাশুনির নবনির্বাচিত ১১ ইউপি চেয়ারম্যান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 February 2022, 21:53

আহসান উল্লাহ বাবলু , আশাশুনি প্রতিনিধি: শপথ গ্রহণ করেছেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার নবনির্বাচিত ১১জন ইউপি চেয়ারম্যান। বুধবার (১৬ ফেব্রুয়ারি) সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির তাদের শপথ বাক্য পাঠ করান।

এসময় উপস্থিত থেকে শপথ গ্রহণ করেন আশাশুনি উপজেলার বুধহাটা ইউপি চেয়ারম্যান মাহবুবুল হক ডাবলু, কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর ছাকী ফেরদৌস (পলাশ), দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী, বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা, আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান এসএম হোসেনুজ্জামান হোসেন, শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু, খাজরা ইউপি চেয়ারম্যান এসএম শাহনেওয়াজ ডালিম, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস, প্রতাপনগর ইউপি চেয়ারম্যান হাজী আবু দাউদ, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার ও শোভনালী ইউপি চেয়ারম্যান মাওলানা আবু বক্কর। অনুষ্ঠানে জেলা প্রশাসনের পক্ষ থেকে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকারের উপপরিচালক মাশরুবা ফেরদৌসসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ৫ জানুয়ারি আশাশুনি উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *