ঢাকাWednesday , 16 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কুয়াকাটায় শিক্ষা সফরে সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নেতৃবৃন্দ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 16 February 2022, 21:32

প্রেস বিজ্ঞপ্তি : সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের ১০বছর পূর্তি উপলক্ষে কুয়াকাটায় শিক্ষা সফরে গিয়েছেন এসোসিয়েশনের সদস্যরা। বুধবার রাত ৮ টায় সাতক্ষীরা থেকে কুয়াকাটার উদ্দেশ্যে রওনা হয় তারা। সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের নবগঠিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে শিক্ষা সফরে অংশগ্রহণ করেছেন সংগঠনের সদস্যবৃন্দ। দীর্ঘ ১০ বছর নানা চড়াই-উৎরাই পার করে সংগঠনটি সকলকে নিয়ে কাজ করার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আর এটিকে স্মরণীয় করে রাখতে এ উদ্যোগ গ্রহণ করা হয়। সাতক্ষীরা ত্যাগ করার পূর্বে শহরের মিনি মার্কেটস্থ একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন সম্মিলিত সাংবাদিক এসোসিয়েশনের সভাপতি জাতীয় দৈনিক নব অভিযান এর জেলা প্রতিনিধি, দৈনিক যুগেরবার্তা ও রেডিও নলতার স্টাফ রিপোর্টার আব্দুল্লাহ আল মামুন, সিনিয়র সহ সভাপতি দৈনিক যুগেরবার্তার বার্তা সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সহ সভাপতি দৈনিক ঢাকা টাইমস্’র সাতক্ষীরা প্রতিনিধি এম বেলাল হোসেন, সাধারণ সম্পাদক দৈনিক সাতঘরিয়া পত্রিকার মফস্বল সম্পাদক মো. আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ৭১ টিভির ক্যামেরাপার্সন সৈয়দ সাদিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক দীপ্ত টিভির ক্যামেরাপার্সন মো. রেজাউল করিম, কোষাধ্যক্ষ দৈনিক কালের চিত্র’র স্টাফ রিপোর্টার সেলিম হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য বিটিভি’র ক্যামেরাপার্সন মীর মোস্তফা আলী, দৈনিক কালের চিত্র’র মফস্বল সম্পাদক মেহেদী আলী সুজয়, দৈনিক পত্রদূত’র নিজস্ব প্রতিনিধি মো. আব্দুর রহিম ও দৈনিক সুপ্রভাত সাতক্ষীরার স্টাফ রিপোর্টার মাহফিজুল ইসলাম আককাজ, আসাদুজ্জামান মধু (দৈনিক পত্রদূত), মাসুদ আলী (দৈনিক প্রতিদিনের কথা), শেখ কামরুল ইসলাম (দৈনিক কাফেলা), ফিরোজ হোসেন (দৈনিক সাতনদী), রাহাত রাজা (দৈনিক আজকের তথ্য), শহিদুজ্জামান শিমুল (ক্যামেরাপারর্সন, বাংলা টিভি) ও আজিজুল ইসলাম ইমরান (দৈনিক যুগেরবার্তা)।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *