ঢাকাTuesday , 15 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

দেবহাটায় কবরস্থানের উন্নয়নে আলফার লাখ টাকার চেক প্রদান

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 February 2022, 22:21

দেবহাটা প্রতিনিধি : দেবহাটার মাঘরী মোড়ল পাড়া জামে মসজিদ সংলগ্ন (মাঘরী রিয়াজুল জান্নাত) কবরস্থান উন্নয়নের ১ লাখ টাকা চেক প্রদান করেছেন জেলা পরিষদ সদস্য আল-ফেদাউস আলফা। মঙ্গলবার এ চেক কবরস্থান পরিচালনা কমিটির হাতে তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন মাঘরী রিয়াজুল জান্নাত কবরস্থানের উপদেষ্টা ও উপজেলা ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, সহ-সভাপতি ও দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রব লিটু, সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক শিক্ষক সাইফুল্লাহ আল তারিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান সোহাগ প্রমুখ। উল্লেখ্য যে, কবরস্থানের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য হাফিজুর রহমানের অনুরোধক্রমে জেলা পরিষদের একটি প্রকল্পের মাধ্যমে এ চেক প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *