সরকারের উন্নয়ন কর্মকান্ড নিয়ে জেলা তথ্য অফিসের চলচ্চিত্র প্রদর্শন
দেবহাটা প্রতিনিধি : বর্তমান প্রধান মন্ত্রী শেখ হাসিনার সরকারের চলমান ও সমাপ্ত নানা উন্নয়ন নিয়ে চলচ্চিত্র প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা পরবর্তী সাতক্ষীরা-কালিগঞ্জ আঞ্চলিক মহাসড়কের পার্শ্ববর্তী দেবহাটার সরকারি খান বাহাদুর আহছান উল্লা কলেজ মাঠে এ চলচ্চিত্র প্রদর্শিত হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোজাম্মেল হক, সহকারী তথ্য অফিসার রমজান আলী, ঘোষক মনিরুজ্জামান, সিনেমা অপারেটর খন্দকার ফিরোজ আহাম্মদ প্রমুখ।
ভিডিও চিত্রের মাধ্যমে সরকারের বাস্তবায়িত নানা উন্নয়ন কর্মকান্ড তুলে ধরা হয়। পদ্মাসেতুর সুফল তুলে ধরা ছাড়াও সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্যোগ সম্পর্কিত তথ্য প্রদান করা হয়। একই সাথে ভিডিও চিত্রে বিভিন্ন সচেতনতামূলক কর্মকান্ড উপস্থাপনের মাধ্যমে সচেতনতা সৃষ্টি করা হয়। চলমান করোনা ও ওমিক্রম সম্পর্কে সরকারের বিভিন্ন বিধিনিষেধ তুলে ধরা হয়।

Leave a Reply