ঢাকাTuesday , 15 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কমিউনিটি স্যোশাল ল্যাবের ১১তম ডায়ালগ সেশন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 February 2022, 22:17

নিজস্ব প্রতিনিধি : কমিউনিটি স্যোশাল ল্যাবের ১১তম ডায়ালগ সেশন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্ব পাড়ায় জি আই জেডের কারিগরি সহায়তায় ইউএম আই এমসিসি ইউএমএমএল প্রকল্পের আওতায় সিডিসির উদ্যোগে কারিতাস এ সেশনের বাস্তবায়ন করে। কমিউনিটি স্যোশাল ল্যাবের ১১তম ডায়ালগে সভাপতিত্ব করেন সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন কালু। অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর সমাজসেবা অফিসার মো. মিজানুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, কমিউনিটি ফ্যাসিলেটেটর অর্চনা মল্লিক প্রমুখ। উক্ত ডায়ালগ সভায় ১ম থেকে দশম ডায়ালগ পর্যন্ত বিভিন্ন কার্যক্রমের সাফল্য ও আগামী দিনের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আলোচনা করা হয়। এছাড়া সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন সেবা সমূহ সম্পর্কে স্থানীয়দের অবহিতকরণ করা হয়, যাতে সাধারণ মানুষ সরকারি এসব সেবাসমূহ সহজে গ্রহণ করতে পারে এবং সাতক্ষীরা পৌর সভার নাগরিক সেবা সমূহ সম্পর্কে বিভিন্ন দিক নির্দেশনা তুলে ধরা হয়। এসময় ৭নং ওয়ার্ডের কোরটিম ও ভলেন্টিয়ারবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন স্যোস্যাল ল্যাব’র ভলেন্টিয়ার মোজাম্মেল হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *