ঢাকাTuesday , 15 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

শ্যামনগর প্রাথমিক শিক্ষক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 February 2022, 22:14

শ্যামনগর উপজেলা প্রতিনিধি : বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি শ্যামনগর উপজেলা শাখার আয়োজনে শ্যামনগরে প্রাথমিক শিক্ষক টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রæয়ারি) বিকেলে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক খাজা নাজিম উদ্দীনের বাস্তবায়নে মহসিন কলেজ মাঠে ৪ দলীয় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলায় সুন্দরবন টাইগার্স জয়লাভ করে।

রানার্স আপ দল কেপি সুপার স্টার ২১০ রানের লক্ষমাত্রা সহজেই সুন্দরবন টাইগার্স অতিক্রম করে সহজেই জয় লাভ করেন। সুন্দরবন টাইগার্সের নাজমুল কবীর পলাশের অনবদ্য ১৩১ রান করে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা টুর্নামেন্ট সেরা পুরস্কার লাভ করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিজ মিঞা, ইন্সট্যাক্টর রুহুল আমিন, সমিতির সভাপতি দীনেশ চন্দ্র মন্ডল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, বঙ্গবন্ধু প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি পরিমল কর্মকার প্রমুখের উপস্থিতিতে পুরস্কার প্রদান করা হয়। খেলায় অংশগ্রহণকারী অন্য দল ২টি হলো- কে আর আই ওয়ারিয়ার্স ও ম্যানগ্রোভ কিং। খেলাটি উৎসব মুখর পরিবেশে প্রান্তবন্ত হয়ে উঠে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *