ঢাকাTuesday , 15 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনির নিউ লেকভিউ রেস্তোরাঁ এন্ড ক্যাফেতে চুরি

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 15 February 2022, 22:10

আশাশুনি প্রতিনিধি: আশাশুনির মানিকখালী ব্রিজ সংলগ্ন বাইপাস সড়কে মনোরম পরিবেশে গড়ে ওঠা দৃষ্টিনন্দন নিউ লেকভিউ রেস্তোরাঁ এন্ড ক্যাফেতে চুরি সংঘটিত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত দশটার দিকে চাপড়া টু মানিকখালী ব্রিজের বাইপাস সড়কে নিউ লেকভিউ রেস্তোরাঁ এন্ড ক্যাফেতে। এ ব্যাপারে রেস্তোরাঁর মালিক পরেশ অধিকারী সাংবাদিকদের জানান প্রতিদিনের ন্যায় রাতে রেস্তোরাঁ বন্ধ করে কর্মচারী আমিরুল ইসলাম খাওয়ার জন্য বাজারে যায়।

মাত্র আধা ঘণ্টার ব্যবধানে বাজার থেকে খাওয়া শেষ করে আসার পরে দেখে রেস্তোরাঁর সামনে ১০ থেকে ১২ টি কালার লাইট খুলে নেয় এবং চুনি লাইট কেটে নেয়। এরপর সংঘবদ্ধ চোর চক্রটি রেস্তোরাঁর ভেতরে প্রবেশ করার চেষ্টা করে তখন লোকজনের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে। বর্তমানে আশাশুনি উপজেলা সদরসহ বিভিন্ন অঞ্চলে এ ধরনের সংঘবদ্ধচক্র প্রায়ই চুরি সংগঠিত করে চলেছে। এ ব্যাপারে বিভিন্ন মহলে উদ্বেগ দেখা দিয়েছে তারা এই চোর চক্রের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *