আশাশুনিতে দুুটি হাতবোমাসহ আটক ৬
সমীর রায়, আশাশুনি: আশাশুনিতে নাশকতার অভিযোগে দুইটি হাতবোমাসহ ছয় ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৮ অক্টোবর) গভীর রাতে উপজেলার কুল্যা পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে সরকার উৎখাতের পরিকল্পনা করার গোপন সংবাদ পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে বুুধহাটা গ্রামের মৃৃত আদেক সরদারের ছেলে তারিকুল ইসলাম (৪০), সন্তো মোল্যার ছেলে ইউনুছ মোল্যা (৪৫), হাজীডাঙ্গা গ্রামের ছদর উদ্দীনের ছেলে মোজাফ্ফর (৩৫), খরিয়াটী গ্রামের সাত্তার গাজীর ছেলে নুর ইসলাম (৪৯), গোয়ালডাঙ্গা গ্রামের সামছুর শিকারীর ছেলে একাধিক নাশকতা মামলার আসামি বকুল শিকারী (৩৫) ও সরাপপুুর গ্রামের মৃত আয়েজ উদ্দীনের ছেলে মোস্তাফিজুুর ওরফে রিংকু (৪৫) কে আটক করা হলেও অন্যান্যরা রাতের আঁধারে পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে দুুটি অবিস্ফোরিত বোমা উদ্ধার হয়েছে।
আটককৃতদের বিরুদ্ধে আশাশুনি থানায় ৪(১০)১৮ নং নাশকতা মামলা দায়ের করে মঙ্গলবার তাদের কোর্র্ট হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply