ঢাকাTuesday , 9 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরার নতুন ডি‌সি হিসা‌বে যোগদান ক‌রে‌ছেন এসএম মোস্তফা কামাল

admin
October 9, 2018 2:03 pm
Link Copied!

ডেস্ক রি‌পোর্ট: সাতক্ষীরায় নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ ক‌রে‌ছেন এসএম মোস্তফা কামাল।

মঙ্গলবার (৯ অ‌ক্টোবর) বেলা ১২টায় জেলা প্রশাসকের বাংলোতে তি‌নি বিদায়ী জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের কাছ থেকে দায়িত্ব গ্রহণ ক‌রেন।

দায়িত্বভার গ্রহণকা‌লে সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক শাহ আবদুল সাদী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দিতা রায়, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তহমিনা খাতুনসহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা।

এর পরপরই‌ তি‌নি মু‌ক্তিযু‌দ্ধে সাতক্ষীরার প্রথম শহীদ আব্দুর রাজ্জাকের মাজারে পুষ্পাঞ্জলি অর্পণের মধ্য দিয়ে জেলা প্রশাসক হি‌সে‌বে কার্য শুরু ক‌রেন।

নবাগত জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এর আগে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপসচিব পদে কর্মরত ছিলেন।

২১তম বি‌সিএ‌স এর এই কর্মকর্তা ২০০৮ সা‌লে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সহকারি কমিশনার (ভূ‌মি) পদে কর্মরত ছিলেন। পরে তিনি সাতক্ষীরায় স্বল্প সময়ের জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটেরও দায়িত্ব পালন করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।