ঢাকাMonday , 14 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন দিবসে ভিবিডির মানববন্ধন

admin
February 14, 2022 10:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : ‘ভালোবাসা দিবসে সুন্দরবনকে ভালোবাসি’ স্লোগানে সুন্দরবন দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ ফেব্রæয়ারি) সকাল ১০টায় শহরের নিউমার্কেট মোড় শহীদ স.ম. আলাউদ্দিন চত্বরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। স্বেচ্ছাসেবী সংগঠন ভলেন্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) সাতক্ষীরার আয়োজনে মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে জেলার বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। সংগঠনের সভাপতি সুব্রত হালদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. হোসেন আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সামাজিক ও রক্তদান সেবায় আমরা সংগঠনের চেয়ারম্যান রিপন হোসেন, সদস্য ফতেমা তুজ জোহরা তিশা। ইন্টারন্যাশনাল ইউথ চেঞ্জ মেকার সাতক্ষীরার সভাপতি তরিকুল ইসলাম অন্তর। ভিবিডির প্রজেক্ট অফিসার ইব্রাহিম খলিল, সাবেক ট্রেজারার হাবিবুর রহমান হাবিব। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহবুবুর রহমান ত‚র্য, সুভা হালদার,শাহিন আহমেদ, ইরতেয়াজ হাসান রুমেল, আশরাফুল ইসলাম জিকু, শুভংকর দে প্রমুখ। এ সময় বক্তারা ১৪ই ফেব্রæয়ারি সুন্দরবনকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা দেওয়ার আহŸান জানিয়ে বলেন, সুন্দরবনের টিকে থাকার ওপর দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের বেঁচে থাকা, অর্থনৈতিক অগ্রগতি, সমৃদ্ধি বহুলাংশে নির্ভরশীল। সুন্দরবন উপক‚লীয় অঞ্চলের প্রাকৃতিক সুরক্ষাকবচ। তাই যেকোনো মূল্যে আমাদের প্রাকৃতিক এই সুরক্ষা দেয়ালকে বাঁচিয়ে রাখতে হবে। সেই সঙ্গে সুন্দরবনের ক্ষতি হয়, এমন যেকোনো কর্মকান্ড থেকে সরে আসার আহŸানও জানান স্বেচ্ছাসেবীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।