ঢাকাSunday , 13 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ট্রলির চাকায় পিষ্ট হয়ে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কর্মীর স্বামী নিহত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 13 February 2022, 22:06

আব্দুস সালাম, ঝাউডাঙ্গা প্রতিনিধি: সাতক্ষীরা সদর উপজেলা ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামের জনাব মোঃ সিদ্দিকুর রহমান এর কনিষ্ঠ পুত্র মোঃ সামছুর রহমান (৩৫) আজ (১৩)ই ফেব্রুয়ারী দুপুর ২ টার দিকে তার স্ত্রীকে যথারীতি প্রতিদিনের ন্যায় কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে নিয়ে আসার জন্য যাচ্ছিল। তার স্ত্রী কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বহিরবিভাগে মহিলা স্বস্থ বিভাগের দায়িত্ব পালন করেন। কিন্তু পথিমধ্যে যুগিবাড়ী বাজার পার হওয়ার সময় হঠাৎ তার বাম পাশের দিক হতে একটা সাইকেল তাকে হালকা ধাক্কা দিলে তিনি মেইন রাস্তায় পড়ে যায়। ঠিক ঐ সময় কলারোয়া দিক হতে একটা দ্রæতগামী ট্রলি তার বুকের উপর দিয়ে উঠে যায়।
পরে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এই ঘটনায় সাতক্ষীরা সদর থানার কোন মামলা হয়নি বলে জানা যায়। বিষয়টি নিশ্চিত করেন তার বড় ভাই মোঃ মিঠু। মৃত সামছুর রহমান একই সাথে বিভিন্ন সামজিক কাজের সাথে যুক্ত ছিলেন। তিনি ঝাউডাঙ্গা মানবতার বন্ধন নামের একটা সামাজিক সংগঠনের পরিচালক ছিলেন। তার মৃত্যুতে পরিবারের পাশাপাশি সংগঠনের সকল স্তরের জনতা নিজ বাড়িতে এক নজর দেখার জন্য ভিড় করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *