ঢাকাFriday , 11 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে এমপি রুহুল হকের জন্মদিন পালন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 11 February 2022, 22:04

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি’র ৭৯ তম জন্মদিবস পালন করা হয়েছে। শুক্রবার (১১ ফেব্রæয়ারি) সন্ধ্যায় আশাশুনি বাজারে আ’লীগ নেতা সেলিম রেজা মিলনের কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রবীন আ’লীগ নেতা, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সম্মানিত সদস্য আশাশুনির উন্নয়নের রূপকার এমপি রুহুল হকের জন্মদিনের অনুষ্ঠানে মোবাইল কনফারেন্সের মাধ্যমে উপস্থিত নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন, আ ফ ম রুহুল হক এমপি। এরপর জন্মদিনের কেক কেটে দিবসের শুভ উদ্বোধন করেন, আশাশুনি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স ম সেলিম রেজা মিলন। এসময় যুবলীগ নেতা তাহমিদ হোসেন ডেভিট, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসমাউল হুসাইন, সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগের সাধারণ সম্পাদক প্রার্থী মনিরুজ্জামান বিপুল, যুবলীগ নেতা মিজানুর রহমান, আয়ুব আলী, আনিছুর রহমান বাবলা, সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি তৈয়বার রহমান, সদর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি আল আমিন হোসেন, আশাশুনি সরকারি কলেজ ছাত্রলীগ সাবেক সেক্রেটারী রাজ, ছাত্রনেতা শাহারুল, এমদাদ, তারিক, শান্ত, আমিনুর, রাফসানসহ বিভিন্ন সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এমপি রুহুল হকের দীর্ঘায়ু ও জীবনের উত্তরোত্তর উন্নতি কামনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *