ঢাকাThursday , 10 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি উপলক্ষে মাস ব্যাপী ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 February 2022, 21:41

নিজস্ব প্রতিনিধি : সাতক্ষীরায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ উপলক্ষে মাস ব্যাপি ভলিবল প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) সকাল ১০টায় শহরের কারিমা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জেলা ক্রীড়া অফিসের আয়োজনে ও জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় জেলা ক্রীড়া অফিসার মো. খালিদ জাহাঙ্গীর’র সভাপতিত্বে উদ্বোধনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কারিমা মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখেন কারিমা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের, জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আকবর আলী প্রমুখ। বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২১-২২ উপলক্ষে মাস ব্যাপি ভলিবল প্রশিক্ষণে ১৫ জন বালক ও ১৫জন বালিকা অংশ নিচ্ছে। ভলিবল প্রশিক্ষণের কোচ’র দায়িত্ব পালন করছেন জ্যোতি ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালক আকবর আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *