ঢাকাThursday , 10 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবনের উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 February 2022, 21:33

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরায় ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নব-নির্মিত দেশরত্ম শেখ হাসিনা চারতলা একাডেমিক ভবনের অনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (১০ ফেব্রæয়ারি) বেলা ১১টায় সদরের আলিপুর ইউনিয়নের আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি মো. আকবর আলী সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ও নব-নির্মিত ভবনের ফলক উন্মোচন করে চারতলা দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র সহকারি প্রকৌশলী এম.এম.এ জায়েদ বিন গফুর, উপ-সহকারি প্রকৌশলী আসাদুজ্জামান খান, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নির্মাণ কাজের ঠিকাদার এনছান বাহার বুলবুল, আলিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিউর রহমান (ময়ুর ডাক্তার), আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল লতিফ, সহকারি প্রধান শিক্ষক মো. কামাল হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাবেক সহ-দপ্তর সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী হাশিম উদ্দিন হিমেল ও অধ্যক্ষ মিজানুর রহমান প্রমুখ।

শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরা’র বাস্তবায়ণে “নির্বাচিত বে-সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের উন্নয়ন প্রকল্পের”(৩০০০ স্কুল) প্রকল্পের আওতায় ২ কোটি ৩৮ লক্ষ ৭৯ হাজার টাকা ব্যয়ে চারতলা ভিত বিশিষ্ট চারতলা দেশরত্ম শেখ হাসিনা একাডেমিক ভবন নির্মাণ করা হয়েছে। এসময় দলীয় নেতৃবৃন্দ ও আলিপুর আদর্শ মাধ্যমিক বালিকা বিদ্যালয় ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ইমরান হোসেন ফিরোজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *