ঢাকাThursday , 10 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইসলামকাটিতে শীতবস্ত্র বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 10 February 2022, 20:56

ইসলামকাটী (তালা) প্রতিনিধি : স্বেচ্ছাসেবী সংগঠন ইসলামকাটী জনকল্যাণ ব্লাড  ফাউন্ডেশনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী গরিব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন সংগঠনের সদস্যবৃন্দ। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ইসলামকাটী দলিল লেখক সমিতির সভাপতি বাবু বিকাশ চন্দ্র মজুমদার, উপদেষ্টা দেবাশীষ হরি দিনু, সংগঠনের প্রধান সমন্বয়ক সাংবাদিক কার্তিক আচায্য, সদস্য এডমিন আশিক পাল, রাকিব মৃধা, শুভজিত পাল, কৌশিক পাল, কামাল সরদার, সুফল ঘোষ সহ এলাকার শুশীল সমাজের ব্যক্তিবর্গ। ইসলামকাটী জনকল্যাণ ব্লাড ফাউন্ডেশনের প্রধান সমন্বয়ক সাংবাদিক কার্তিক আচায্য বলেন, শুধু রক্ত দান নয়, অসহায় মানুষের পাশে থেকে সহযোগিতা করাই আমাদের মূল লক্ষ্য।

রক্ত দান, বাল্য বিবাহ প্রতিরোধ, প্রাকৃতিক দুর্যোগের পূর্ববর্তী ও পরবর্তী কার্যক্রম পরিচালনা করছি। এছাড়া ইভটিজিংয়ের বিরুদ্ধে আমাদের সদস্যরা সর্বদাই সোচ্চার। তিনি আরো বলেন, এতিম শিশুদের লেখাপড়ায় সহযোগিতা করা, করোনাকালীন সময়ে মানুষকে সচেতন করা সহ নানামুখী কর্মসূচি আমদের সংগঠন হাতে নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *