ঢাকাWednesday , 9 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় হযরত খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর বেছাল শরীফ অনুষ্ঠিত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 9 February 2022, 21:42

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা শরীফে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে শিক্ষাবিদ,শিক্ষা ও সমাজ সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক,সুফী-সাধক, পীরে কামেল হজরত শাহ্ছুফী আলহাজ্জ খানবাহাদুর আহ্ছানউল্লা (রঃ) এঁর বেছাল শরীফ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯ টা থেকে অনুষ্টিত হয়ে বেলা ১১ টা পর্যন্ত এ অনুষ্ঠান অনুষ্টিত হয়।
নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সভাপতি আলহাজ্জ্ব অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলওয়াত করেন মৌলভী মোহাম্মদ আব্দুল হাকিম।

মিলাদ শরীফ ও ফাতেহা পাঠ করেন আলহাজ্জ্ব হাফেজ মোহাম্মদ শামছুল হুদা। বেছাল শরীফে উপস্থিত ছিলেন নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশনের সাবেক সভাপতি আলহাজ্জ্ব সেলিমউল্লাহ, পাক রওজা শরীফের খাদেম আলহাজ্জ্ব আব্দুর রাজ্জাক।

অনুষ্ঠানে হজরত পীর কেবলা (রঃ) বেছালের স্পর্শকাতর স্মৃতিনিয়ে আলোচনা করেন মিশন সভাপতি আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। এসময় সকলে বেছাল স্মরণে দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
এসময় মুর্শিদী পাঠ করেন, মোহাম্মদ আনিছুর রহমান, মোহাম্মদ আশরাফুল ইসলাম, মোহাম্মদ রবিউল ইসলাম।
তাওয়াল্লাদ শরীফ পাঠ করেন আলহাজ্জ হাফেজ মোহাম্মদ হাবিবুর রহমান। কেয়াম পাঠ করেন মোহাম্মদ মাছুম বিল্লাহ।

অনুষ্ঠানে চার কুল শরীফ, শেজরা শরীফ পাঠ ও মোনাজাত করেন নলতা শরীফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্জ মাওলানা মোহাম্মদ আবু সাঈদ। বেছাল শরীফে ধর্মপ্রাণ মুসলমান ও ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল ৮ টা থেকে সাড়ে ৯ টা পর্যন্ত পবিত্র কোরআন শরীফ খতমে দোয়া পরিচালনা করা হয়।

প্রসঙ্গত: নলতা কেন্দ্রীয় আহ্ছানিয়া মিশন কর্তৃপক্ষের এক জরুরি সভায় সরকারি নির্দেশনার আলোকে সার্বিক দিক বিবেচনা করে ২৬,২৭,২৮ মাঘ এবং ৯,১০,১১ ফেব্রুয়ারি বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার নলতা পাক রওজা শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিত হতে যাওয়া ৩ দিন ব্যাপী ৫৮ তম বার্ষিক ওরছ শরীফ আপাতত: স্থগিত করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *