ঢাকাTuesday , 8 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনিতে শহীদ দিবস পালনের প্রস্তুতি সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 8 February 2022, 21:51

নিজস্ব প্রতিনিধি : আশাশুনিতে মহান ভাষা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথ ভাবে পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হুসেইন খাঁনের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন নবাগত নির্বাহী অফিসার মো. ইয়ানুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলতানা, থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম (পিপিএম), ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কৃষি অফিসার রাজিবুল হাসান, প্রেসক্লাবের সভাপতি এসএম আহসান হাবিবসহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ।

সভায় ২১ ফেব্রুয়ারি মহান ভাষা দিবস উপলক্ষে রাত্র ১২.১ মিনিটে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পন, সুর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৭ টায় প্রভাত ফেরী, ৮ টায় রচনা ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা, ৯.৩০ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, বাদ জোহর মসজিদে বিশেষ দোয়া অনুষ্ঠান, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা এবং উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে ভাষা দিবসের অনুষ্ঠান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *