সুপ্রভাত সাতক্ষীরা’র সাব এডিটর নাহিদ হাসানের দাদির মৃত্যু, শোক প্রকাশ
ডেস্ক রিপোর্ট: দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা সাব এডিটর এসএম নাহিদ হাসানের দাদি ও খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল সরদারের সহধর্মীনি জবেদা খাতুন (৮৫) আর নেই (ইন্না লিল্লাহি…রাজেউন)।
রোববার (৭ অক্টোবর) রাত ১১টায় উপজেলার মুড়াগাছা গ্রামের নিজ বাড়িতে তিনি বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি চার মেয়ে, নাতি-নাতনি ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সোমবার বাদ আছর নামাযে জানাজা শেষে তাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক নাহিদ হাসানের দাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক সুপ্রভাত সাতক্ষীরা’র সম্পাদক ও প্রকাশক এ কে এম আনিছুর রহমান, সহযোগী সম্পাদক শামীম পারভেজ, সহকারি সম্পাদক আহসানুর রহমান রাজীবসহ সুপ্রভাত সাতক্ষীরা পরিবার।
অপরদিকে, খেশরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল জলিল সরদারের সহধর্মীনির মৃত্যুতে শোক প্রকাশ ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সরদার সুুজাত আলি, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ঘোষ সনৎ কুমার, খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, উপজেলা আওয়ামী লীগের সদস্য খোরশেদ আলম, খেশরা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন তাজ, উপজেলা স্বাধীনতা শিক্ষক পরিষদের আহবায়ক প্রভাষক এসআর আওয়াল, ইউপি সদস্য মনিরুজ্জামান মনি, বিল্লাল মোড়ল, কাজী আনারুল, অনন্ত কুমার বাবু, খেশরা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তিমুর, সাধারণ সম্পাদক আসলাম প্রমুখ।

Leave a Reply