ঢাকাFriday , 4 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

বুধহাটায় হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদ্রাসার ভবন নির্মাণ উদ্বোধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 February 2022, 21:30

আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার বুধহাটায় হযরত আলী (রাঃ) হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বুধহাটা দক্ষিন পাড়া জামে মসজিদে জুম্মা নামাজের আগে এ মাদ্রাসা ও এতিমখানার ভবন নির্মাণ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়।

মসজিদ কমিটির সভাপতি আনারুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুধহাটা ইউপির নব নির্বাচিত চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবুল হক ডাবলু। এ সময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হযরত আবুবকর সিদ্দীক (রাঃ) ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যাপক আলহাজ্ব মাও. মনিরুল ইসলাম বিলালী। হাফেজ আছাফুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাড. শহিদুল ইসলাম, বুধহাটা যুব কিশোর সংসদের সভাপতি নুরুজ্জামান জুলু, বুধহাটা ইজিবাইক চালক সমিতির সভাপতি আব্দুস সালাম খোকনসহ মসজিদ কমিটি ও মাদ্রাসা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *