ঢাকাFriday , 4 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় আরো ৪৮ জনের করোনা শনাক্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 4 February 2022, 21:23

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরায় করোনা ভাইরাসে শনাক্ত ও উপসর্গে মৃতের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় সাতক্ষীরায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা করে ৪৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে তিন নারীসহ ৪ জনের মৃত্যু হয়েছে।

করোনা ডেডিকেটেড সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে ওই চার জনের মৃত্যু হয়। মৃত ব্যক্তিরা হলেন, সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর গ্রামের মৃত মোছাববর মোড়লের স্ত্রী ফাতেমা খাতুন (৬৫), কালিগঞ্জ উপজেলা তেতুলিয়া বয়েরা গ্রামের বিধান চন্দ্র দাসের স্ত্রী কনিকা মন্ডল (৪৪), আশাশুনি উপজেলার আনুলিয়া গ্রামের আহম্মদ আলীর স্ত্রী আছিরন বিবি (৬০) ও শ্যামনগর উপজেলার গোমানতলী গ্রামের মৃত নাসির উদ্দীনের পুত্র কামরুজ্জামান (৫৫)।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টসহ করোনার নানা উপসর্গ নিয়ে গত এক সপ্তাহ আগে তারা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তারা মারা যান। এ নিয়ে জেলায় আজ পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন মোট ৮০৬ জন। আর ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন আরো ৮৯ জন। সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত জানান, গত ২৪ ঘন্টায় ১৫৯ জনের নমুনা পরীক্ষা শেষে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৮ জন।

যা শনাক্তের হার ৩০ দশমিক ১৯ শতাংশ। জেলায় বর্তমানে ৫৯৩ জন করোনা আক্রান্ত হয়ে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে ৫৭৪ জন বাড়িতে ও বাকি ১৯ জন মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তিনি এ সময় সংক্রমণ থেকে রক্ষা পেতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি সকলকে মাস্ক পরার আহŸান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *