কুলতিয়া জামে মসজিদের উন্নয়নে আমিনুর রহমান বাবুর অনুদান
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের কুলতিয়া জামে মসজিদে ৫০ হাজার টাকার অনুদানপত্র প্রদান করছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু। বৃহস্পতিবার (০৩ ফেব্রæয়ারি) দুপুরে মসজিদ কমিটির সভাপতি মো. আব্দুল মালেক ও ক্যাশিয়ার মো. লিয়াকত আলী লিকু এ অনুদানপত্র গ্রহণ করেন। এ সময় সৈয়দ আমিনুর রহমান বাবু বলেন, ‘ইসলামের মর্মবাণী যেন এ দেশের মানুষ জানতে পারে, বুঝতে পারে। আমরা বাংলাদেশের মানুষ ধর্ম নিরপেক্ষতায় বিশ্বাস করি। স্ব স্ব ধর্ম যত্মসহকারে লালন-পালন করি এবং সংরক্ষণ করি।
ইসলাম আমাদের সেই মানবতার শিক্ষাই দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামি মূল্যবোধের চর্চা ও উন্নয়ন এবং ইসলামি সংস্কৃতি বিকাশের উদ্দেশ্যেই প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণের কাজ করে যাচ্ছে। আমার এলাকার ধর্মীয় প্রতিষ্ঠান সমূহের উন্নয়নে এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। এ সময় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। উল্লেখ্য, সম্প্রতি সাতক্ষীরা সদর উপজেলা আরো ১০টি মসজিদে ৫০ হাজার টাকা ও ১ লক্ষ টাকার অনুদানপত্র প্রদান করেছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু।

Leave a Reply