ঢাকাThursday , 3 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

তালার কাশিপুর উচ্চ বিদ্যালয়ের সামনে মানববন্ধন

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 3 February 2022, 21:52

তালা প্রতিনিধি: তালার পাটকেলঘাটা কাশিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনে অনিয়ম দূর্ণীতি ও নিরীহ গ্রাম বাসির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পাটকেলঘাটা সচেতন নাগরিক কমিটি ও সংশ্লিষ্ট গ্রামবাসীর উদ্যোগে বৃহস্পতিবার সকাল ১০ টায় কাশিপুর স্কুলের সামনে মানববন্ধন এর আয়োজন করা হয়।

কাশিপুর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুর রউফ এর সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, সরুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, আওয়ামী লীগ নেতা বিশ্বাস জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা আব্দুর রব পলাশ এবং গ্রামবাসির পক্ষে মহসিন আলী, শেখ জহুরুল ইসলাম, শেখ তরিকুল ইসলাম ও ছাত্রলীগ নেতা ইকরামুল ইসলাম প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আদিত্য মল্লিক।
বক্তারা- নিরিহ গ্রামবাসির উপর হামলার তীব্র নিন্দা জানান। সাথে সাথে সঠিক তদন্ত সাপেক্ষে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের জোর দাবি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *