সাতক্ষীরা পৌর বিএনপির ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার
সাতক্ষীরা পৌর বিএনপির ৫ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। সাতক্ষীরা পৌর বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব স্বাক্ষরিত এক পত্রে উক্ত ৫ নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করেন।
সাতক্ষীরা পৌর বিএনপি’র পাঁচ নেতা হলেন, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম সম্পাদক ও ৭নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন রাজু , ৬ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক মুনতাজ আলী,৮ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মদ করিম সিরাজী ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মোহাম্মাদ মোনায়েম খান, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম কে কেন্দ্রীয় বিএনপি’র সুপারিশ ক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply