ঢাকাWednesday , 2 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরায় মুনসুর আহমেদের স্মরণ সভা ও দোয়া


February 2, 2022 10:35 pm
Link Copied!

ডেস্ক রিপোর্ট : জেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের প্রয়াত সভাপতি, সাবেক সাংসদ, জেলা পরিষদের সাবেক প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের প্রথম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (০২ ফেব্রæয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় শহরের সুলতানপুরে জেলা স্বেচ্ছাসেবক লীগের কার্যালয়ে এ স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মীর মোস্তাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দীন।

পৌর ৪নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এজাজ আহমেদ স্বপন। এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য আসিফ শাহবাজ খান প্রমুখ। স্মরণসভা ও দোয়া অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতা কাজী ইকবাল হোসেন, নুর মনোয়ার, শুকুর মাহমুদ, আব্দুল্লাহ আল মাসুদসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মৎস্য বাজার সমিতি মসজিদের পেশ ইমাম হাফেজ আব্দুর রহিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।