ঢাকাWednesday , 2 February 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জে ইয়াবাসহ দুই ব্যবসায়ী আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 2 February 2022, 21:44

নিজস্ব প্রতিনিধি: কালিগঞ্জ থানা পুলিশের অভিযানে ১৫৫ পিস ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন, উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের মুড়াগাছা গ্রামের আব্বাস আলী গাজীর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রউফ (৩৫) ও রতনপুর ইউনিয়নের মলেঙ্গা গ্রামের আনসার আলীর ছেলে সাদিকুল ইসলাম (২৬)।

থানা সূত্রে জানা যায়, মাদক কেনাবেচা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮ টার দিকে উপজেলার চুনারখাল ব্রিজ সংলগ্ন এলাকায় থানার সহকারী উপ-পরিদর্শক জিল্লুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ১৫৫ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আব্দুর রউফ ও সাদিকুল ইসলামকে হাতেনাতে আটক করা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিদেরকে বুধবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *