ইসলামী যুব আন্দোলনের দাওয়াতি মাস উদ্বোধন
গত ০১/০২/২০২২ মঙ্গলবার বিকাল ৫ ঘটিকায় সাতক্ষীরা সদর উপজেলার নবারুণ স্কুল মোড়ে ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপনায় কেন্দ্রীয় কর্মসূচীর আলোকে দাওয়াতি মাস ও সদস্য সংগ্রহ উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি মোঃ মুবাশশীরুল ইসলাম তকী। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সেক্রেটারী ডা. কাজী মো: ওয়েজ কুরণী। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাহিদ কমিটি সাতক্ষীরা জেলা শাখার উপদেষ্টা ডা. এস.এম. আ: রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা জয়েন্ট সেক্রেটারী জনাব মাও: আব্দুল হান্নান। প্রধান অতিথি তার বক্তব্যে যুবকদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা মূলক কথা তুলে ধরেন এবং দাওয়াতি মাসের উদ্বোধন ঘোষণা করেন।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সহ-সভাপতি মো: দেলাওয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: ফজর আলী, অর্থ সম্পাদক মো: হাফিজুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সাতক্ষীরা জেলা সভাপতি গাজী মুহাম্মাদ আসাদুল্লাহ, সদস্য মনিরুল ইসলাম, আলমগীর হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ইসলামী যুব আন্দোলন সাতক্ষীরা জেলা সাধারণ সম্পাদক মোহাম্মাদ আলী। (প্রেস বিজ্ঞপ্তি)।

Leave a Reply