ইটাগাছায় জমি জবরদখলের উদ্দেশ্যে হামলায় নারী যখম
নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ইটাগাছা নিরালাপাড়ায় জমি জবরদখলের উদ্দেশ্যে হামলা চালিয়ে এক নারীকে জখমের ঘটনা ঘটেছে। রোববার (৩০ জানুয়ারি) দুপুর ২টার দিকে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ওই এলাকার আঃ সবুরের স্ত্রী রেশমা বেগম আহত হন। পরে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সদর হাসতাপালে পাঠায়। জানা গেছে, রোববার আঃ সবুর ও রেশমা দম্পতির বাড়ির ভাড়াটিয়ারা ঘর ছেড়ে চলে যাওয়ার সময় ঘরের চাবি হস্তান্তর করে। এ সময় চাবি নিতে গেলে স্থানীয় মোঃ বেলাল হোসেন ওরফে খোকন মিয়া, তার স্ত্রী নাজমিন সুলতানা ও মাতা মোছাঃ ছকিনা বিবি, ছকিনা বিবির মেয়ে শাহানারা ও আনোয়ারা পরস্পর যোগসাজশে রেশমা বেগমের উপর হামলা চালায়।
এসময় তারা লোহার রড দিয়ে রেশমা বেগমের মাথা ফাটিয়ে দেয়। বিষয়টি রেশমা বেগমের সাথে থাকা তার নাবালিকা মেয়ে রাকিমা সুলতানা তার ভাইকে মোবাইলে জানাতে গেলে উল্লিখিতরা তার মোবাইলটি কেড়ে নিয়ে আছাড় দিয়ে ভেঙে ফেলে। আহত রেশমা বেগমের ছেলে রবিউল ইসলাম শুভ জানান, হামলাকারীরা দীর্ঘদিন থেকে আমাদের জমি জবরদখলের পাঁয়তারা করে আসছিলো।
তারই ধারাবাহিকতায় ভাড়াটিয়ারা চলে গেলে ঘর খালি হওয়ায় তারা জবরদখল করতে এসে আমার মাকে মেরে জখম করেছে। তিনি আরো জানান, প্রতিবেশীর ফোন পেয়ে আমি দ্রæত ঘটনাস্থলে পৌঁছে দেখি আমার মাকে তারা মারধর করছে এবং তার মাথা দিয়ে রক্ত বের হচ্ছে। পরিস্থিতি খারাপ দেখে আমি তাৎক্ষণিক জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পালিয়ে যায় এবং আমার মা ও বোনকে উদ্ধার করে। বর্তমানে আমার মা সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় থানায় দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানিয়েছেন ভুক্তভোগীর ছেলে রবিউল ইসলাম শুভ।

Leave a Reply