ঢাকাThursday , 27 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সাতক্ষীরা জেলা প্রশাসক করোনায় আক্রান্ত

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 January 2022, 23:19

নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনা উপসর্গ নিয়ে তিন নারীসহ চার জনের মৃত্যু হয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৬ জানুয়ারি দুপুর থেকে ২৭ জানুয়ারি দুপুরের মধ্যে তাদের মৃত্যু হয়। এনিয়ে জেলায় করোনার উপসর্গ নিয়ে গত ২০২০ সালের মার্চ মাস থেকে আজ পর্যন্ত মারা গেছেন মোট ৭৮৭ জন এবং ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৮ জন।

করোনার উপসর্গ নিয়ে মৃত ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার বাঁশদহা গ্রামের আব্দুল হাই এর স্ত্রী শাকিলা খাতুন (৫০), চাম্পাফুল গ্রামের বিপিন গাইনের ছেলে সুবদ গাইন (৭৫), সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের আমজাদ গাজীর স্ত্রী খালেদা বেগম (৫৫) ও সাতক্ষীরা শহরের পলাশপোল এলাকার রাশেদ আহম্মেদ এর স্ত্রী বিলকিস (৫০)।

এদিকে, সাতক্ষীরা জেলা প্রশাসক মো. হুমায়ূন কবিরসহ গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। জেলা প্রশাসক হুমায়ুন কবির বর্তমানে তিনি তার সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।
জেলা প্রশাসকের কার্যালয়ের ম্যাজিস্ট্রেট মো. নুরুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার জেলা প্রশাসকের করোনা পজিটিভ শনাক্ত হয়। ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি সঙ্গে সঙ্গে তার সরকারি বাংলোয় সেল্ফ আইসোলেশনে চলে যান। সেখানে চিকিৎসা নিচ্ছেন।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত এসব তথ্য নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন কীট ও মেডিকেল কলেজ (সামেক) হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে মোট ১৫৯টি নমুনা পরীক্ষা করা হয়। যা শনাক্তের হার ৪৮ দশমিক ৪৩ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *