ঢাকাThursday , 27 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জে ৭ কেজি হরিণের মাংস, মোটর সাইকেলসহ দুই চোরা শিকারি আটক

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 January 2022, 23:13

নিজস্ব প্রতিনিধি: পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের কৈখালী বিসিজি স্টেশনের কোষ্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৭ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ দুই চোরা শিকারিকে আটক করেছে। বৃহস্পতিবার ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত হরিণ শিকারিরা হলেন, শ্যামনগর উপজেলার বড়ভেটখালী গ্রামের মৃত বিনয় মন্ডলের পুত্র রবীন্দ্র মন্ডল (৩৫) ও একই উপজেলার হরিনগর গ্রামের মৃত আফতাব সানার ছেলে মাজেদ সানা (৪৫)।

কৈখালী কোষ্টগার্ড সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈখালী স্টেশনের কোষ্টগার্ড সদস্যরা ভোরে শ্যামনগর উপজেলার সুন্দরবন বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময়ে সেখান থেকে ৭ কেজি হরিণের মাংস ও একটি মোটরসাইকেলসহ উক্ত দুই চোরা শিকারিকে আটক হাতে নাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।
কোষ্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডারের পক্ষে লেঃ কমান্ডার (বিএন) এম. মামুনুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত দুই চোরাশিকারীকে বিরুদ্ধে যথাযথ আইনানুগব্যবস্থা গ্রহণের জন্য মরগাং ফরেস্ট অফিসের মাধ্যমে আদালতে হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *