ঢাকাThursday , 27 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

নলতায় অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এম পির কম্বল বিতরণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 27 January 2022, 23:07

নলতা (কালিগঞ্জ) প্রতিনিধি: নলতায় শীতার্ত অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার কম্বল বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫ টায় অধ্যাপক ডাঃ রুহুল হক পলিটেকনিক ইনস্টিটিউট এ্যান্ড টেকনিক্যাল ট্রেনিং সেন্টার প্রাঙ্গণে নলতা, ভাড়াশীমলা,তারালী ও চাম্পাফুল ইউনিয়নের মোট ৬০০ জন শীতার্ত দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাতক্ষীরা-০৩ আসনের সংসদ সদস্যএবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এম পি।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এম পি বলেন, ” তীব্র শীতে যেন কোন মানুষের কষ্ট না হয়, সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা শীতবস্ত্র পাঠিয়েছেন,পর্যায় ক্রমে এই উপহারের কম্বল সব ইউনিয়নে বিতরণ করা হচ্ছে ।

এ সময় কালিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাষ্টার নরিম আলী মুন্সী ,সাধারণ সম্পাদক ও তারালি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট,নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনিছুজ্জামান খোকন,সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হোসেন পাড়, ভাড়াশিমলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হাসান নাঈম, চাম্পাফুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মোজাম্মেল হক, খাজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহনেওয়াজ ডালিম, নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন সাহেব আলী সহ , আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *