ঢাকাWednesday , 26 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

ইটাগাছা পূর্ব পাড়ায় বর্জ্য ব্যবস্থাপনায় এডভোকেসী সভা

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 26 January 2022, 22:39

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরা শহরের ইটাগাছা পূর্ব পাড়ায় বর্জ্য ব্যবস্থাপনায় এডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ জানুয়ারি) বিকালে সাতক্ষীরা পৌরসভার ৭নং ওয়ার্ডের ইটাগাছা পূর্বপাড়ায় এ এডভোকেসী সভায় সভাপতিত্ব করেন ৭নং ওয়ার্ড কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু। ইউরোপিয়ান ইউনিয়ন, জার্মান কর্পোরেশন, জিআইজেড, সাতক্ষীরা পৌরসভা ও কারিতাস খুলনা অঞ্চলের আওতায় সাতক্ষীরা কারিতাস স্যোসাল ল্যাব প্রকল্পের এডভোকেসী সভায় বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার বস্তি উন্নয়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান জিয়া, ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন, প্রাকটিক্যাল অ্যাকশন সাতক্ষীরা পৌর সভার সমন্বয় কর্মকর্তা সুজা উদ্দীন প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন কমিউনিটি ফ্যাসিলিটেটর অর্চনা মল্লিক, ফ্যাসিলিটেটর সোহাগ নাগসহ ল্যাব’র ভলেন্টিয়ার ও কোরটিমবৃন্দ। এডভোকেসী সভার মূল প্রতিপাদ্য বিষয় ছিল এলাকার বর্জ্য ব্যবস্থাপনা। এডভোকেসী সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, ইটাগাছা পূর্বপাড়ার ২০৩ টি দরিদ্র পরিবার প্রতি ঘর বাবদ মাসে ৩০ টাকা করে পরিচ্ছন্ন কর্মীকে প্রদান করবে। এতে দুইজন পরিচ্ছন্ন কর্মীর কর্মসংস্থান হবে ও এলাকার পরিবেশ সুন্দর থাকবে এবং রোগজীবানু কমবে। উক্ত কাজের নেতৃত্ব দেন পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু ও ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রাবেয়া পারভীন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন কারিতাস খুলনা অঞ্চলের মাঠ কর্মকর্তা প্রতাপ সেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *