ঢাকাMonday , 8 October 2018
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন

admin ঢাকা
আপডেট: 8 October 2018, 21:05

কালিগঞ্জ প্রতিনিধি: উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে কালিগঞ্জ পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সততা স্টোর উদ্বোধন করা হয়েছে। সোমবার (৮ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে পরিচালনা পর্যদের সভাপতি কুশুলিয়া ইউপি চেয়ারম্যান শেখ মেহেদী হাসান সুমনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দুর্নীতি দমন কমিশনের সমন্বিত খুলনা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আবুল হোসেন।
উপজেলা দুর্নীতি দমন কমিটির সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সরদার মোস্তফা শাহিন, কালিগঞ্জ থানা পরিদর্শক (তদন্ত) রাজিব হোসেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনসুর আলী, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন্দ্রনাথ বাছাড়, কমিটির উপজেলা সহ-সভাপতি অ্যাডভোকেট জাফরউল¬্যাহ ইব্রাহিম, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান পল্টু, বিষ্ণপুর কমিটির সভাপতি মঞ্জুর লুৎফর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *