ঢাকাTuesday , 25 January 2022
  1. Mobile Phones
  2. Photography
  3. Video
  4. অনলাইন
  5. অপরাধ
  6. আন্তর্জাতিক
  7. আশাশুনি
  8. ইসলাম
  9. উন্নয়ন
  10. উপকূল
  11. এক্সক্লুসিভ
  12. এনজিও
  13. কয়রা
  14. কলাম
  15. কলারোয়া

আশাশুনি ছাত্রছাত্রীদের প্রোফাইল ডেটাবেজ তৈরিতে প্রশিক্ষণ

বিশেষ প্রতিনিধি ঢাকা
আপডেট: 25 January 2022, 22:29

আশাশুনি প্রতিনিধি: আশাশুনিতে ছাত্রছাত্রীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি ও ইউআইডি নম্বর প্রদান বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫জানুয়ারি) সকালে আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদরাসার প্রতিষ্ঠান প্রধান এবং একজন করে দক্ষ কম্পিউটার শিক্ষকের অংশ গ্রহণে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হুসেইন খাঁন।

জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সার্বিক ব্যবস্থাপনায় সিআরভিএস ব্যবস্থার আলোকে শিক্ষার্থীদের প্রোফাইল ডেটাবেজ তৈরি এবং ইউআইডি নম্বর প্রদান সংক্রান্ত প্রধান শিক্ষক ও আইসিটি শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করেন, জেলা শিক্ষা অফিসের সহকারী প্রোগ্রামার মোঃ সিরাজুল ইসলাম শিমুল ও সহকারী পরিদর্শক মোঃ মেহেদী হাসান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *