ফাহিম বেকারীর মালিককে জরিমানা
আবু রাইয়ান সাকিল: মেয়াদ উত্তীর্ণ বাসি বিস্কুট, জুস, সফট ড্রিংকস, ডানো গুড়ো দুধ, কেক, চিপস, চকলেট, গন্ধ পাউরুটি, কেক, ক্রিম রোল ও ড্রাইকেক রাখায় ফাহিম বেকারীর মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৮ অক্টোবর) দুপুর ১টার দিকে শহরের সরকারি কলেজ রোডে নিবার্হী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এই জরিমানা করেন।
ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা বলেন, ২০০৯ সালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৫১ ধারা অনুযায়ী প্রতিষ্ঠানে মেয়াদ উত্তীর্ণ খাবার রাখার অভিযোগে ফাহিম বেকারীর মালিক মারুফ হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করে তার থেকে মুচলেকা নেওয়া করেন।
এসময় ভ্রাম্যমাণ আদালত বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ১২ পেকেট পাউরুটি, ১৫ পেকেট টোস্ট, ৮ পেকেট কেক ১৯ পেকেট বিস্কুট, ২ বয়েন চকলেট, ২ কৌটা ডানো গুড়ো দুধ, ১৬ বোতল জুস, ৫ বোতল কোমল পানীয়, ৪ পেকেট ড্রাই কেক, ললি পপ, পচা ফুচকা জব্দ করে নষ্ট করা হয়।
নিবার্হী ম্যাজিস্ট্রেট স্বজল মোল্লা আরও বলেন, এখানে মেয়াদ উত্তীর্ণ খাবার ও বাসি ফুসকা বিক্রি করা হচ্ছে- যা মানব দেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এসব খাবার খাওয়ার ফলে আমাদের ক্যান্সারসহ নানা রকম রোগ হতে পারে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপস্থিত ছিলেন, সেনেটারি ইন্সেপেক্টর রতিন্দ্রনাথ সরকার।

Leave a Reply